পটুয়াখালী শহরের লোহালিয়া নদী থেকে দুই দিনে পরপর দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বল্প সময়ে একাধিক লাশ উদ্ধারের ঘটনায় শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।



মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে তুহিন হাওলাদারের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।  

পরিবার জানায়, সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।







প্রায় ২৪ ঘণ্টা পর তার লাশ ভেসে ওঠে। নিহত তুহিনের স্ত্রী, পাঁচ বছরের কন্যা ও দুই মাস বয়সী সন্তান রয়েছে।

এদিকে বুধবার সকালে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় অটোরিকশাচালক রেজাউল হাওলাদারের লাশ। তিনি সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে।  

সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। ওই রাতেই কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। একদিন পর নদীতে তার লাশ ভেসে ওঠে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, উদ্ধার হওয়া দুটি লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

আরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews