বাগেরহাট থেকে তিনটি ষাঁড় নিয়ে গতকাল সকালেই গাবতলীর হাটে এসে পৌঁছান আরেক খামারি হাবিবুল্লাহ খান। যে তিনটি ষাঁড় নিয়ে এসেছেন, তিনি এর মধ্যে একটির দাম চাচ্ছেন ২৮ লাখ টাকা। এই ষাঁড়ের নাম ‘সম্রাট বাবু’।

হাবিবুল্লাহ হক প্রথম আলোকে বলেন, ব্রাহমা জাতের এই ষাড় পাঁচ বছর ধরে লালন–পালন করেছেন। প্রতিদিন এর পেছনে খরচ প্রায় দেড় হাজার টাকা।

গাবতলী হাটে হাঁটতে হাঁটতে পাওয়া গেল ‘নবাব’কেও। এই ষাঁড় এসেছে কুষ্টিয়া থেকে। দাম ১৩ লাখ ৫০ হাজার টাকা। গত বৃহস্পতিবার এই ষাঁড় নিয়ে গাবতলী এসেছেন খামারি সাইদুল ইসলাম। তিনি বলেন, লোকজন শুধু দাম জিজ্ঞেস করছে, হয়তো এক–দুদিন পর কিনতে আসবে।

নবাব থেকে কিছুটা দূরে বেঁধে রাখা হয়েছে ‘লাল বাদশাহ’কে। এই ষাঁড়ের দাম ৫০ লাখ টাকা চাইছেন ব্যাপারী জিয়াউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ৪৬টি গরু নিয়ে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এসেছেন। চার লাখ টাকার নিচে তাঁর কাছে কোনো গরু নেই। ব্রাহমা জাতের লাল বাদশার ওজন ১ হাজার ১০০ কেজি।

গাবতলী হাটে সারা বছরই পশু কেনাবেচা হয়। এটি ঢাকা উত্তর সিটির একমাত্র স্থায়ী হাট। এর বাইরে কোরবানির ঈদকে কেন্দ্র করে আজ থেকে রাজধানীতে ২১টি অস্থায়ী পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে অস্থায়ী হাট বসবে ১১টি। আর ঢাকা দক্ষিণ সিটি এলাকায় অস্থায়ী পশুর হাট বসবে ১০টি। বাংলাদেশে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews