রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকব : দেব

একের পর এক ছবি বাতিল করা হয়েছিল বলে অভিযোগ করেন দেব। দলের পরাজয় তাঁকে কষ্ট দিলেও, রাজ্যে এই বদলকে দেব স্বাগত জানিয়েছেন। তিনি বললেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠুভাবে কাজ হবে। কাজের পরিমাণ বাড়বে। বাইরে থেকেও কাজ আসবে।” এমনই আশা তাঁর। পাশাপাশি এ-ও বলেছেন, “যদি তৃণমূল কংগ্রেসের করা ভুলগুলোর পুনরাবৃত্তি না ঘটে।” তাই তাঁর পদ্মশিবিরের কাছে অনুরোধ, “ইন্ডাস্ট্রিকে বুঝে তার পাশে এসে দাঁড়ালে বেঁচে যাবে বাংলা ছবির দুনিয়া।”

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব আরো জানান- “আর রাজনীতিতে বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই। এটাই বরাবর করে এসেছি।” তাঁর আশ্বাস, “বরাবর ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছি। ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি। নির্বাচনের অনেক আগে থেকে আমার লড়াই শুরু। ভাল লাগছে, সেই লড়াই অবশেষে সফল হল। যিনি বা যাঁরা ইন্ডাস্ট্রির ভাল চাইবেন, নেপথ্যে থেকে আমি সব সময়ে তাঁদের পাশে।”

এবারের বিধানসভা নির্বাচসের গুরুত্ব আগাম বুঝেছিলেন দেব আর বুঝেছিলেন বলেই অসুস্থতা নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত দলের হয়ে প্রচার করে গিয়েছেন । নির্বাচনের ফলাফলের দিন প্রিয় পোষ্যের মৃত্যু এবং দলের পরাজয়ে অনেকটা বিমর্ষ দেব ।
তিনি ভাবতে পারেননি, তৃণমূল কংগ্রেস পরাজিত হবে। তবে আপাতত দুই ধাক্কা কিছুটা হলেও সামলে উঠেছেন।

বিজেপিতে যোগদানের গুঞ্জনে তৃণমূল কংগ্রেসের এই সাংসদ-অভিনেতা জানান, এই ধরনের রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। “রাজনীতি না করলে জীবনধারণ করতে পারব না, এ রকম অবস্থা তো আমার নয়! আমি তো রাজনীতি করতেই চাইনি। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রাজনীতিতে এসেছি। ফলে, রাজনীতি না করলে আমার দিন চলবে না, এ রকম যাঁরা ভাবছেন, তাঁরা ভুল।” রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকব! যে ইন্ডাস্ট্রির ভাল চাইবে, তার পাশে আছি।

পূর্বকোণ/আরশি/পারভেজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews