যেকোনো বিদেশফেরত যাত্রীকে ব্যাগেজ ফরম পূরণ করতে হবে। বিমানবন্দরে নামার পর এ প্রক্রিয়া শুরু হয়। ফরমটির নাম ব্যাগেজ ঘোষণা ফরম।
এই ফরমে যাত্রীর নিজের নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, জাতীয়তা, কোন দেশ থেকে এসেছেন—এসব তথ্য দিতে হবে। শুল্ক দিতে হবে এমন আনা কোনো পণ্য আছে কি না, যদি থাকে তাহলে পুরো বিবরণী দিতে হবে।
আপনার ১০০ গ্রাম সোনার অলংকার ও ২০০ গ্রাম রুপার অলংকারের কম থাকলে এই ব্যাগেজ ফরম পূরণ করার দরকার নেই। সোজা গ্রিন চ্যানেল দিয়ে বের হয়ে যাবেন।
ব্যাগেজ রুলসের আওতায় শুল্ক বসবে না, এমন কোনো পণ্য থাকলে গ্রিন চ্যানেল দিয়ে বিমানবন্দর থেকে সরাসরি বের হওয়ার সুযোগ দেওয়া আছে।