চলতি বছর নভেম্বরে সৌদি আরবে বসবে ই-স্পোর্টসের বিশ্বকাপখ্যাত ই-স্পোর্টস নেশন্স কাপ। প্রথমবারের মতো এই আসরে অংশ নেবে বাংলাদেশ দল।

আজ বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনেসর (বিওয়াইডিইএসএ) সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ মুনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘ই-স্পোর্টস নেশন্স কাপ’এ বাংলাদেশ ১৫টি ভিন্ন ভিন্ন ইস্পোর্টস শিরোনামে অংশগ্রহণ করবে। যেখানে মোট প্রাইজপুল ২২০ কোটি টাকারও বেশি। এটি দেশভিত্তিক ইস্পোর্টস টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়োজন। এই ঐতিহাসিক আসরের অংশ হতে পেরে আমরা গর্বিত।’

বাংলাদেশসহ ১৫০টি দেশ অংশ নেবে এবারের আসরে। ১৫ ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে ৫০ জন গেমার। টিম বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে দলের ম্যানেজার আগা রাফসান জানান, বাছাইপর্বে বাংলাদেশকে প্রথম এশিয়ার দেশগুলোর বিপক্ষে লড়তে হবে। লিডার বোর্ডের ২-৩’এ থাকলেই মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ। মূলত সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গেমাররা।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় এই টুর্নামেন্টের জন্য সারাদেশ থেকে প্রায় ১৫০০ গেমার রেজিস্ট্রেশন করেছে। সেখান থেকে ট্রায়াল এবং একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত দল গঠিত হয়েছে।

ইভেন্টের তিন কোচ ফারহান ইসলাম, মো: আবিদ হোসেন এবং নাজমুস সাকিব গণমাধম্যকে বাংলাদেশ দলের প্রস্তুতি সম্পর্কে অবহিত।

তারা বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে জাতীয় দলের জন্য গেমার বাছাই করা হয়েছে। বেশ জোরেশোরে চলছে দলের প্রস্তুতি। যেহেতু মূল আসর শুরু হতে এখনো দুই মাস বাকি। তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না বলে তাদের বিশ্বাস।

এ সময় তারা আরো জানান গেমপ্লে কৌশলের পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশের সাথে মানিয়ে নেয়ার প্রশিক্ষণও সমানতালে চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews