কখনো বাড়ির সামনে, কখনো গাড়ির সামনে। কখনো ফিল্মি পার্টিতেও। বিমানবন্দরে ঢুকতে, বের হতে গিয়েও পাপারাজ্জিদের সামনে পড়ে যান সেলিব্রিটিরা। শোনা যায়, অনেক তারকারা নাকি ফোন করে নিজেরাই পাপারাজ্জিদের ডেকে নেন ছবি তোলার জন্য। পাপারাজ্জিদের এই অকারণ ছবি তোলাই একেবারেই পছন্দ নয় জয়া বচ্চনের।

তিনি রেগে যান, ক্ষেপে যান, চিৎকারও করেন। এমনকি, নানাভাবে ছবি শিকারিদের অপমান করতেও পিছপা হন না জয়া বচ্চন। তার এমন ভিডিও তো ভাইরাল সোশাল মিডিয়ায়। প্রকাশ্যে কেউ কিছু না বললেও, তার আড়ালে কিন্তু অনেকেই জয়ার এমন আচরণ নিয়ে নানা কথা বলেন। কিন্তু কেন এমন করেন জয়া?

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া স্পষ্ট জানান, এরা আবার সাংবাদিক নাকি! আমি জানি সাংবাদিক কাকে বলে, আমি এক সাংবাদিকের মেয়ে। এরা তো নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন, আজেবাজে প্রশ্ন। সব অশিক্ষিত। অশ্লীল মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়! তাই আমার সম্পর্কে যে যাই বলুক, আমি এদের পছন্দ করি না।

জনপ্রিয় সাংবাদিক তরুণ কুমার ভাদুরির মেয়ে হলেন জয়া। সঙ্গে একাধিক উপন্যাসও লিখেছেন। বাবা দেখেই বড় হয়েছেন তিনি। সেই কারণেই এখনকার পাপারাজ্জি, সোশাল সাংবাদিকতাকে মেনে নিতে পারেন না জয়া। সেই কারণে পাপারাজ্জিদের প্রতি তার এমন অভিব্যক্তি।

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews