মানিকগঞ্জের সাটুরিয়ায় তিন গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার বালিয়াটি মহাশ্মশান ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

​গ্রেফতাররা হলেন বালিয়াটি এলাকার সুব্রত সাহা পল্টু (৪০) ও মো: রাসেল (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বালিয়াটি মহাশ্মশান ঘাট সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায় সাটুরিয়া থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ওই দু’জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সুব্রতর কাছে দুই গ্রাম এবং রাসেলের কাছে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, আটককৃতরা এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ধৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠান হয়েছে বলেও জানান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews