চট্টগ্রাম: স্থানীয় গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।



গ্রেপ্তারকৃতরা হলেন- মো.ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ কালো রাসেল (৩০), মো.আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো.জাহেদ (৩০, মো.আরমান (২৪) ও  দিদারুল আলম (৪৬)।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে হাটহাজারী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্থানীয় গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।









এমআই/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews