নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তুলা কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার(৬ মে) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া সুইজ গেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় সাত শতাধিক শ্রমিক তুলা থেকে সুতা তৈরির কাজ করেন। মালিকপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করেনি। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। শ্রমিকরা নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নের কাছেও বিষয়টি জানান। এরপর কারখানা কর্তৃপক্ষ আজ বেতন ভাতা পরিশোধের আশ্বাস দেন। সকাল বেতন ভাতা না পেয়ে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় মালিকপক্ষ বেতন ভাতা দিতে অস্বীকার করলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। তাদের আন্দোলনে সড়কে উভয় পাশে তীব্র যানজেটের সৃষ্টি হয়।

পরে পুলিশের উপস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) বেতন ভাত পরিশোধের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেন শ্রমিকরা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বেতন ভাতার আশ্বাসের পর শ্রমিকরা সড়ক থেকে সরিয়ে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিডি প্রতিদিন/আরকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews