পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা এবার শরতের শুরু থেকেই দেখা যাচ্ছে, দেখুন ৭ ছবি

হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অবস্থান ভারত ও নেপালে। প্রতিবেশী দেশে অবস্থান হলেও অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকেই দেখা যায় এই শৃঙ্গ। সবচেয়ে ভালো দেখা যায় তেঁতুলিয়া থেকে। বরফে ঢাকা শৃঙ্গ ভোরের সোনালি আলোয় ঝলমল করে। আকাশ মেঘমুক্ত থাকলে দিনের অন্য সময়েও দেখা যায়। তবে এবার যেন আগেভাগেই দর্শন দিল কাঞ্চনজঙ্ঘা। ২ সেপ্টেম্বর বিকেলে আকাশ ছিল পরিষ্কার। বিকেলের কনে দেখা নরম আলোয় স্বরূপে আত্মপ্রকাশ করে কাঞ্চনজঙ্ঘাও। তেঁতুলিয়ায় নিজেদের বাড়ির কাছের খোলা মাঠ থেকেই ক্যামেরাবন্দী করেছেন তরুণ আলোকচিত্রী শামীম ইসলাম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews