ব্যস্ত সময় চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের। মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব শেষ হতে মাঠে নামতে হয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে।

এবার নতুন লক্ষ্য সামনে। লাওসে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্ব দোরগোড়ায় দাঁড়িয়ে। সেই লক্ষ্যে একদিন পরই (২ আগস্ট) দেশ ছাড়বেন টাইগ্রেসরা।

তার আগে আজ বৃহস্পতিবার ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ভবনে এই স্কোয়াড ঘোষণা করেন কোচ পিটার বাটলার।

সাফজয়ী দলটার ওপর পূর্ণ আস্থা রেখেই একই দলকে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য রেখেছেন তিনি। যেখানে আছেন জাতীয় দলের ৯ ফুটবলার। যারা খেলেছেন এএফসি নারী এশিয়ান কাপেও।

প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গ্রুপটি সহজ নয়। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস এবং পূর্ব তিমুর।

৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ আগস্ট পূর্ব তিমুর আর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা।

‎৩৩ দলের বাছাইপর্ব শেষে আট গ্রুপের সেরা আট দল যাবে এশিয়ান কাপে। আর সব গ্রুপ মিলিয়ে দ্বিতীয় সেরা তিন দলও পাবে থাইল্যান্ডের হতে যাওয়া মূল পর্বের টিকেট।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক : স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার। ‎

ডিফেন্ডার : জয়নব বিবি, আফিদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার। ‎

মিডফিল্ডার : স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।

ফরোয়ার্ড : পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews