মিসরে ৮৩ বছর বয়সী এক নারী পিএইচডি ডিগ্রি অর্জন করে শিক্ষার প্রতি অদম্য আগ্রহ ও অধ্যবসায়ের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে যে, গত ৫ জুলাই মানসুরা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ওই বয়স্ক মিসরীয় মহিলাকে তার গবেষণা অভিসন্দর্ভের জন্য ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। দীর্ঘদিনের পরিশ্রম ও গবেষণার পর তিনি সফলভাবে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার এ সাফল্য বয়সকে উপেক্ষা করে শিক্ষা ও জ্ঞান অর্জনের অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শিক্ষাবিদদের মতে, শেখার কোনো বয়স নেই-এ বার্তাই আরো একবার তুলে ধরেছেন এই প্রবীণ গবেষক। তার অর্জন তরুণদের পাশাপাশি সব বয়সের মানুষের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। সূত্র : জে এন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews