মিরসরাইয়ের জোরারগঞ্জের বারইয়ারহাটে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় প্রাইভেটকার চালকসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৪ মে) সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। দুপুরে র‌্যাব-৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো কক্সবাজার সদর থানার মরহুম ইছাহাকের ছেলে প্রাইভেটকার চালক মো: সোহেল (৩২), মো: জাফর আলমের ছেলে মো: সারোয়ার কামাল প্রকাশ (৩৩) ও গোলাম কুদ্দুসের ছেলে কামরুল হাসান (৪৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কুমিল্লা থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কক্সবাজার যাচ্ছিল। পরে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ির পিছনের অংশে বিশেষ কৌশলে লুকানো পাঁচটি খাকি রংয়ের কার্টুনের ভিতরে রক্ষিত ২৭টি বান্ডিল থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার গাঁজার বাজার মূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী বলেন, ‘উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অভিযুক্তদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘র‌্যাব-৭ প্রাইভেটকার চালকসহ তিন মাদককারবারিকে ৭০ কেজি গাঁজাসহ আটক করে রাতে থানায় হস্তান্তর করেছে। রোববার সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews